এক্সপ্লোর

Vodafone-idea Update: সাবধান ! এই কোম্পানি ব্লক করল ৮ হাজার সিম কার্ড

Vodafone-idea Update: প্রায় 8000 সিম কার্ড ব্লক করল টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone-idea)। সাইবার পুলিশের নির্দেশেই এই কাজ করেছে কোম্পানি।

Vodafone-idea Update: প্রায় 8000 সিম কার্ড ব্লক করল টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone-idea)। সাইবার পুলিশের নির্দেশেই এই কাজ করেছে কোম্পানি। সম্প্রতি মধ্যপ্রদেশের সাইবার পুলিশ বিভিন্ন টেলিকম সংস্থাকে জাল পরিচয়পত্র দিয়ে তোলা সিম কার্ড ব্লক করার নির্দেশ দিয়েছিল। এরপরই এই কড়া পদক্ষেপ নিয়েছে ভি (Vi)।

Cyber Crime: ১.৭৫ লক্ষ টাকার প্রতারণার মামলা

আসলে এই মামলাটি 2020 সালের। যেখানে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে একটি গাড়ি কেনার প্রলোভন দেখিয়ে 1.75 লাখ টাকার প্রতারণার ঘটনা ঘটেছিল। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরে এই মামলার তদন্ত শুরু করে সাইবার সেল। পুলিশ জানতে পারে, বিপুল অর্থের প্রতারণার পিছনে ছিল জাল পরিচয়পত্র।

Fraud Case: গোয়ালিয়র সাইবার জোনের পুলিশ সুপার সুধীর অগরওয়াল জানিয়েছেন, পরে এই সিম কার্ড দেওয়ার সঙ্গে ৮ জনের নাম জড়ায়। সাইবার পুলিশ জানতে পেরেছে, প্রতারকরা এই সিম কার্ড ব্যবহার করে মানুষকে প্রতারিত করতে 20,000টি বিভিন্ন নম্বর ব্যবহার করত। তদন্তের পরই পুলিশের সাইবার ইউনিট এই নম্বরগুলি যাচাইয়ের জন্য ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল-এর মতো টেলিকম সংস্থাগুলিকে নোটিশ জারি করে।

Vodafone-idea Update: প্রতারণা নিয়ে কী বলছে কোম্পানি ?
পুলিশের এই নির্দেশের পরই ভোডাফোন-আইডিয়া 7,948টি সিম কার্ড ব্লক করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, দেশে সম্ভবত এই প্রথম কোনও টেলিকম কোম্পানি একসঙ্গে এত নম্বর ব্লক করেছে। এমন পরিস্থিতিতে, আপনাকে সবসময় আসল আইডি ব্যবহার করে সিম কার্ড তোলার পরামর্শ দিয়েছে কোম্পানি। 

Cyber Crime:  তবে এই ঘটনা প্রথম কিছু নয়। অতীতেও দেখা গিয়েছে, ভুয়ো আইডি দিয়ে সিম কার্ড তোলার মতো ঘটনা। পরবর্তীকালে সেই খবর সবার সামনে এসেছে। এই কারণে যেখানে-সেখানে আধার আইডি ব্যবহার করা উচিত নয়। একবার প্রতারকদের হাতে পড়লে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকী জঙ্গি নাশকতার কাজেও ব্যবহার করা হতে পারে আপনার আইডি। যারফলে অন্যে বাজে কাজ করলেও তার খেসারত দিতে হবে আপনাকে। 

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget