এক্সপ্লোর

Grok 3 xAI Chatbot: AI জমানায় প্রতিযোগিতার দৌড়ে আরও এক ধাপ এগোলেন ইলন মাস্ক, হাজির Grok 3

Elon Musk: এক্স প্ল্যাটফর্মের একটি নিজস্ব এআই রয়েছে। ইলন মাস্কের এক্স সংস্থার এআই- এর নাম 'এক্সএআই'। তারাই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম Grok 3.

Grok 3 xAI Chatbot: আজকাল প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই আধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন হয় চোখের নিমেষে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর সঙ্গেই আজকাল জড়িয়ে রয়েছে এআই। 

এক্স প্ল্যাটফর্মের একটি নিজস্ব এআই রয়েছে। ইলন মাস্কের এক্স সংস্থার এআই- এর নাম 'এক্সএআই'। তারাই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম Grok 3, আর এই Grok- এর সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা সম্ভব। পৃথিবী, মহাকাশ, মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এখনও যথেষ্টই সীমিত। সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার হবে Grok- এর সাহায্যে। এর পাশাপাশি নতুন আবিষ্কারও সম্ভব। Grok আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট। ইলন মাস্ক বলেছেন, Grok হল 'স্মার্টেস্ট এআই অন আর্থ'। এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন ধনকুবের। 

Grok 3 সম্প্রতি লঞ্চ করেছে এক্সআই। এর আগে Grok এবং Grok 2- ও লঞ্চ হয়েছে। Grok 3 - এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং, টেক্সট থেকে ভিডিও কনভার্শন, সেলফ কারেকশন মেকানিজম, এইসব সুবিধা। চ্যাট জিপিটি, ডিপ সার্চ, জেমিনি- এইসব এআই চ্যাটবোটের মতোই এআই মাধ্যমে পাল্লা দেওয়ার জন্যই ইলন মাস্ক নতুন Grok 3 লঞ্চ করেছেন। ২০২৩ সালে লঞ্চ হয়েছিল Grok 2 এবং সেই সময়েও এক্স মাধ্যমের সাবস্ক্রিপশনের খরচ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে একাধিক এআই চ্যাটবোট রয়েছে বিশ্বের দরবারে। সেখানে এক্স- এর এই নতুন চ্যাটবোট লঞ্চ হওয়ায় প্রতিযোগীতা আরও বেড়ে গিয়েছে। আর এক্স এআই- এর নতুন চ্যাটবোট Grok 3 উন্নত চিন্তাভাবনার দিক থেকে সকলকে ছাপিয়ে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে 

ইলন মাস্ক এক্স মাধ্যমেই ঘোষণা করেছেন, Grok ব্যবহার করার সুযোগ পাবেন ম্যাক ওএস এবং উইন্ডোজে। বিগত ৮ মাসে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। তবে নতুন এক্সআই চ্যাটবোটের লঞ্চের পর এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের রেট বা খরচ বেড়ে গেছে। তবে ভারতে খরচ একই থাকছে বলে জানা গিয়েছে। একটি সুপার কম্পিউটারের তুলনায় কোনও অংশে কম নয় এক্সআই- এর Grok  চ্যাটবোট। অসম্ভব শক্তিশালী এই মাধ্যম। Grok AI- এর উপলব্ধতা রয়েছে শুধুমাত্র এক্স মাধ্যমের প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য। ভারতে এক্স মাধ্যমের প্রিমিয়াম প্লাস সাবস্ক্রিপশনের খরচ মাসে ১৭৫০ টাকা এবং বছরে ১৮,৩০০ টাকা। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ মাসে ৮০০ টাকা এবং বছরে ৬৫০০ টাকা।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget