এক্সপ্লোর

WhatsApp: হোয়াটসঅ্যাপে এআই চ্যাটের শর্টকাট, আসছে স্টেটাস ফিল্টারও, নতুন পরিষেবায় কী কী সুবিধা?

WhatsApp Services: সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পার হয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চলেছে স্টিকার অপশন।

WhatsApp: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই মাধ্যমে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) অর্থাৎ এআই (AI) ভিত্তিক চ্যাট ফিচার। আর তার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন হবে। নতুন রূপে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন সেটারই রোল আউট শুরু হয়েছে বিটা ভার্সানে। আপাতত অ্যান্ড্রয়েডেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের শুরুর দিকে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছিল, তারা এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার জন্য কাজকর্ম শুরু করেছে। সূত্রের খবর, বর্তমানে এআই ভিত্তিক এই পরিষেবা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক ইউজার পাচ্ছেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরও একটি নতুন সেকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এই বিভাগ চালু হবে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটের ক্ষেত্রে। ইউজাররা স্টেটাস আপডেটের তালিকা দেখে সেখানে থেকে ফিল্টার করার অর্থাৎ বেছে নেওয়ার সুযোগ পাবেন। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে জানা গিয়েছে, যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২৪.২৬ এই ভার্সান আপডেট করা হয় তাহলে কিছু ইউজার নতুন শর্টকাট দেখতে পাবেন যা এআই ভিত্তিক চ্যাটের জন্য তৈরি হয়েছে। মূল চ্যাট লিস্টের ডানদিকে একটি ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে। সাদা রঙের একটি বাটনের চারদিকে রয়েছে বিভিন্ন রঙ দিয়ে তৈরি একটি রিং। নতুন চ্যাট বাটনের উপরে এটি দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে মেটা কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা এআই অ্যাসিসট্যান্ট চালু করবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও। এই চ্যাটবোটে সাপোর্ট থাকবে মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল Llama 2- এর। এই চ্যাটবোটের সাহায্যে ইউজারদের যাবতীয় অনুসন্ধানের জবাব দেওয়া যাবে। এর পাশাপাশি বিং ব্যবহার করে ওয়েব সার্চও করা যাবে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, টেক্সট ব্যবহার করে এইসব অ্যাসিসট্যান্ট ছবি তৈরি করতে পারবে এবং এআই অবতারও তৈরি করতে পারবে বিভিন্ন ইউজারের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। 

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চলেছে স্টিকার শেয়ার করার অপশন

সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পার হয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চলেছে স্টিকার অপশন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যাপের নতুন বিটা আপডেটে রোল আউট শুরু হয়েছে এই স্টিকার শেয়ারিং ফিচারের। এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা ফলোয়ারদের সঙ্গে স্টিকার শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন- ডিসেম্বরে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget