এক্সপ্লোর

WhatsApp: দেশে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কোন ভুলে পড়ল কোপ ?

WhatsApp Ban: এর মধ্যে ১৩.২৭ লক্ষ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে কোনও অভিযোগ আসার আগেই। জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপের কাছে ৯৪৭৪ জন ব্যবহারকারীর কাছ থেকে অভিযোগ এসেছে।

WhatsApp Account: হোয়াটসঅ্যাপ তার মাসিক রিপোর্ট প্রকাশ করেছে সম্প্রতি এবং সেই রিপোর্টে দেখা গিয়েছে এই সংস্থা ভারতে মোট ৯৯ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এই সংস্থা জানিয়েছে দেশে ক্রমবর্ধমান জালিয়াতি (WhatsApp Account) রুখতে এবং বেআইনি কার্যকলাপ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটার এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে এই নিয়ম যদি কোনও ব্যবহারকারী লঙ্ঘন করেন তাহলে আগামীতে আরও অ্যাকাউন্ট (WhatsApp Banned) বন্ধ করে দেওয়া হবে। কী সেই নিয়ম ? কেনই বা এত লক্ষ অ্যাকাউন্ট বন্ধ হল ভারতে ?

নিয়মিত রিপোর্ট দেবে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি নিয়ম অনুসারে হোয়াটসঅ্যাপকে নিয়মিত রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। এই নিয়মের অধীনে সংস্থাকে জানাতে হয় যে এই মেসেজিং প্ল্যাটফর্মকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য তারা কী কী পদক্ষেপ করেছে। সংস্থা জানিয়েছে এই বছর অর্থাৎ ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ ভারতে ৯৯ লক্ষ ৬৭ হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে।

এর মধ্যে ১৩.২৭ লক্ষ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে কোনও অভিযোগ আসার আগেই। জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপের কাছে ৯৪৭৪ জন ব্যবহারকারীর কাছ থেকে অভিযোগ এসেছে। এর মধ্যে ২৩৯ জন ব্যবহারকারীর অভিযোগের প্রতিকার করা হয়েছে। অ্যাকাউন্ট ব্লক করা ছাড়াও আরও অন্যভাবে সংস্থা এর বিরুদ্ধে পদক্ষেপ করেছে।

এই তিন উপায়ে ব্লক করেছে অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই সংস্থার কাছে একটি মাল্টি লেয়ার সিস্টেম রয়েছে যা অ্যাকাউন্ট শনাক্ত কর‍তে এবং ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে কাজে লাগে। এর শনাক্তকরণ সিস্টেম সাইন আপের সময়েই সন্দেহজনক অ্যাকাউন্টকে ব্লক করে দেয়। এছাড়া যে সমস্ত অ্যাকাউন্ট থেকে বাল্কে বা স্প্যাম মেসেজ পাঠানো হয় সেগুলিকেও চিহ্নিত করে এই সিস্টেম। আর তৃতীয় উপায় হল ব্যবহারকারীদের মতামত। গ্রাহকদের থেকে অভিযোগ পেলে সংস্থার পক্ষ থেকে তদন্ত চলে এবং অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।

এই কাজ করলে আপনার হোয়াটসঅ্যাপও বন্ধ হবে

হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। এই সংস্থা কড়া নজর রাখে সেই সমস্ত অ্যাকাউন্টগুলির উপরে যেগুলি বাল্কে বা স্প্যামে মেসেজ পাঠায়, মানুষকে প্রতারণা করার চেষ্টা করে, গুজব ছড়ায় এবং এই অ্যাকাউন্টগুলিকে সঙ্গে ব্লক করা হয়।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget