এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির চ্যাট লক ফিচার, পাঠানো যাবে ভিডিও মেসেজও

Whatsapp: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হয়ে গিয়েছে চ্যাট লক ফিচার। অন্যদিকে বিটা ভার্সানে রোল আউট শুরু হয়েছে ভিডিও মেসেজের।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে (Whatsapp) সমস্ত ইউজারদের জন্য রোল আউট হয়েছে নতুন চ্যাট লক (Chat Lock) ফিচার। অর্থাৎ এবার থেকে নির্দিষ্ট চ্যাট সেটা পার্সোনাল হোক বা গ্রুপ- লক করে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের সাহায্যে আরও বাড়ল নিরাপত্তা। অন্য কারও হাতে আপনার ফোন থাকলেও সেই ব্যক্তি লুকিয়ে আপনার চ্যাট পড়তে পারবেন না, যদি আপনি চ্যাট লক করে রাখেন তাহলে। এই ফিচার চালু রাখলে নোটিফিকেশনও দেখা যাবে না। অর্থাৎ যে চ্যাট আপনি লক করে রাখছেন সেখানে মেসেজ এলেও সেই নোটিফিকেশন ফোনের স্ক্রিনে দেখা যাবে না। ইউজারদের নিরাপত্তায় বরাবরই নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর সেই ভিত্তিতেই এবার এই নতুন চ্যাট লক ফিচার চালু করেছে মেটা অধিকৃতি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ। 

কীভাবে চালু করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার
  • প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে বেছে নিতে হবে কোন চ্যাট আপনি লক করতে চান।
  • এরপর ওই চ্যাটের প্রোফাইল বিভাগে যেতে হবে আপনাকে।
  • স্ক্রল ডাউন করে নীচে নেমে পাবেন চ্যাট লক অপশন। সেখানে ট্যাপ করে এই ফিচার এনাবেল করতে হবে।
  • চ্যাট লক করার ক্ষেত্রে ফোনে রেজিস্টার থাকা আঙুলের ছাপ ব্যবহার করুন। 
  • কোনও চ্যাট লক করার পর তা দেখা যাবে লকড চ্যাট সেকশনে। আর এই অংশ লক্ষ্য করা যাবে মেন হোয়াটসঅ্যাপ পেজের উপরে। 

হোয়াটসঅ্যাপে হাজির ভিডিও মেসেজ ফিচার

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে টাইপ করতে ইচ্ছে না করলে অডিও বার্তা পাঠানোর সুবিধা ছিল। এবার এই নতুন ফিচারের সাহায্যে না লিখে ভিডিও মেসেজ পাঠানোর সুবিধাও পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ বিটার অ্যান্ড্রয়েড এবং আইওএসের লেটেস্ট আপডেটে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। সব ইউজারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হতে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। আপাতত হোয়াটসঅ্যাপের এই ভিডিও মেসেজ ফিচার বিটা আইওএসের 23.12.0.71 version-এ দেখা যাচ্ছে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 2.23.13.4 ভার্সানে লক্ষ্য করা গিয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও মেসেজ। 

হোয়াটসঅ্যাপে কীভাবে পাঠানো যাবে ভিডিও মেসেজ

এই পদ্ধতি খুবই সোজা। যেভাবে অডিও মেসেজ পাঠানো হয়, সেভাবেই পাঠানো যাবে ভিডিও মেসেজ। চ্যাটের ক্ষেত্রে যেমন মাইক্রোফোনের অপশন রয়েছে এখন, সেখানে ভিডিও আইকনও যুক্ত হবে। শোনা যাচ্ছে, মাইক্রোফোন অপশনের বদলে আসবে ভিডিও আইকন, যার সাহায্যে অডিও-ভিডিও দুই ধরনের মেসেজই পাঠাতে পারবেন ইউজাররা। 

আরও পড়ুন- বর্ষার মরসুমে বাড়ে চুল পড়ার সমস্যা, রেহাই পেতে কী কী সতর্কতা অবলম্বন করবেন?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget