এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপের 'চ্যাট ফিল্টার' ফিচারে আসছে আরও আপডেট, এবার কী কী সুবিধা থাকছে ইউজারদের জন্য?

WhatsApp Chat Filter Update: যে ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে তার স্টোরেজের উপর যাতে ইউজারদের নিয়ন্ত্রণ থাকে সেই জন্য চালু হতে চলেছে নতুন ফিচার।

WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে (WhatsApp) সম্প্রতি চালু হয়েছে একটি নতুন ফিচার (WhatsApp Features)। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'চ্যাট ফিল্টার' (WhatsApp Chat Filter)। অল, আনরেড এবং গ্রুপ এই তিনভাগে এখন ভাগ করে রাখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chats)। শুধু ফোনে নয়, ওয়েব (WhatsApp Web) ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাচ্ছেন ইউজাররা। এর ফলে তাড়াহুড়োর সময় দরকারি মেসেজ, চ্যাট সহজে খুঁজে পাবেন ইউজাররা। এর পাশাপাশি পছন্দের যেসব কনট্যাক্টের সঙ্গে ইউজারের বেশি কথোপকথন হয় হোয়াটসঅ্যাপ মাধ্যমে, সেটাও দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে এই চ্যাট ফিল্টারের সাহায্যে। সবচেয়ে সুবিধা হয়েছে গ্রুপ বিভাগ থাকার ফলে। বিভিন্ন গ্রুপে আসা একাধিক মেসেজ সহজে পড়তে পারবেন ইউজাররা। যেসব মেসেজ হোয়াটসঅ্যাপে এসে না পড়া হওয়ার ফলে পিছিয়ে হারিয়ে যেত এতদিন, সেগুলি খুঁজে পাওয়া যাবে আনরেড অপশনে। 

সম্প্রতি শোনা গিয়েছে, এই চ্যাট ফিল্টার ফিচারে হোয়াটসঅ্যাপ নতুন আপডেট আনতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info জানিয়েছে, ডিভাইসের স্টোরেজের উপর যাতে ইউজারদের নিয়ন্ত্রণ থাকে সেই জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড আপডেট ভার্সা ২.২৪.১০.৮- এ এই নতুন ফিচারের হদিশ পাওয়া গিয়েছে। যে ফোনে ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তাঁর স্টোরেজ ম্যানেজমেন্টের জন্য ইউজাররা হোয়াটসঅ্যাপে কনভারসেশন ফিল্টার করার সুযোগ পাবেন নতুন আপডেটের মাধ্যমে। চ্যাট ফিল্টার ফিচারের মাধ্যমে যেমন ইউজারদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট খুঁজে পেতে সুবিধা হচ্ছে, তেমনই এই নতুন ফিচার চালু হলে ইউজাররা স্টোরেজ অনুসারে হোয়াটসঅ্যাপ কনভারসেশন ফিল্টার করে ডিভাইসের স্টোরেজ ম্যানেজমেন্ট করতে পারবেন। অর্থাৎ যদি ফোনের স্টোরেজ কমে যায় তাহলে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সাহায্যে কনভারসেশন ফিল্টার করে ফোনের স্টোরেজ খালি করার সুযোগ পাবেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাট- এই দুই ক্ষেত্রে কনভারসেশন ফিল্টার করার মাধ্যমে ইউজাররা দেখে নিতে পারবেন কোন মেসেজ কতটা স্টোরেজ বা জায়গা নিয়ে রয়েছে। এরপর প্রয়োজন অনুসারে ডিলিট করে ফোনের স্টোরেজ খালি করতে পারবেন ইউজাররা। এই ফিচার হোয়াটসঅ্যাপে সব ইউজারদের জন্য কবে চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে খুব বেশি দেরি নেই বলেই অনুমান। 

আরও পড়ুন- ভারতে হাজির ভিভো ওয়াই১৮ এবং ওয়াই১৮ই, ৫জি ফোনের বাজারেও নজর কেড়ে নেবে এই দুই ৪জি ফোন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget