এক্সপ্লোর

Whatsapp Features: চারটি নতুন ফিচারের ঘোষণা, হোয়াটসঅ্যাপে কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?

Whatsapp: দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কোন কোন ফিচারের কথা ঘোষণা করেছে।

Whatsapp Features: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে (Whatsapp) চারটি নতুন ফিচারের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই সমস্ত ফিচারের (Whatsapp Features) সুবিধা পাবেন ইউজাররা। প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। WABetaInfo- হোয়াটসঅ্যাপ ট্র্যাকার এইসব নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 

এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কোন কোন ফিচারের কথা ঘোষণা করেছে

ডকুমেন্ট ক্যাপশন- হোয়াটসঅ্যাপে কোনও ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ পাবেন আপনি। যখন ইউজার ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সমেত ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুঁজে বের করাও সহজ।

গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ- হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটা ভালভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়। আগের ৫১২ ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো। তবে এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২০৪৮ করা হয়েছে। 

১০০ ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা- বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। আগে একসঙ্গে ৩০টি মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা ছিল। এখন সেটাই বাড়িয়ে ১০০ করা হয়েছে। 

পার্সোনালাইজড অবতার তৈরি করার সুযোগ- হোয়াটসঅ্যাপে ইউজাররা এখন নিজের পছন্দ মতো অবতার তৈরি করার সুযোগ পাবেন। সেই অবতার প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড 2.22.24.73 আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপে আসছে আরও কয়েকটি নতুন ফিচার

  • হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রে কল শিডিউলের (Cal Schedule) সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 
  • এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। 
  • স্টেটাস আপডেটে ইমোজির সাহায্যেও রিপ্লাই দিতে পারবেন ইউজাররা। কারও স্টেটাস দেখে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন। 
  • ইউজারদের নিরাপত্তার খাতিরে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংসও যুক্ত হয়েছে। নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না। একবার যাঁদেরকে স্টেটাস দেখার থেকে রেস্ট্রিক্ট করা হবে তাঁরা আর স্টেটাস দেখতে পাবেন না হোয়াটসঅ্যাপে। 
  • কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন।
  • আরও একটি ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। নতুন এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অর্থাৎ হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার। 

আরও পড়ুন- ট্যুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াতে পারেন ইলন মাস্ক!

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget