এক্সপ্লোর

WhatsApp: আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ! কোন কোন আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ? কবে থেকে ?

WhatsApp App: কোন কোন আইফোনে কেন হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ হতে চলেছে?

WhatsApp: বেশ কিছু আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম। হোয়াটসঅ্যাপ ফিচার (WhatsApp Features) ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। আইফোন ১৫ কিংবা তার থেকে পুরনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ। এই তালিকায় থাকতে চলেছে আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলি আইফোন ১৫- র থেকে বেশি ভার্সানের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলিতে স্বাভাবিক ভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। বর্তমানে আইওএস ১২ হচ্ছে সর্বনিম্ন মাপকাঠি। অর্থাৎ আইওএস ১২- এর কম ভার্সানের আইওএস- এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। কিন্তু আগামী ৫ মে, ২০২৫ থেকে এই মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে। 

তবে এখনই চিন্তার কিছু নেই। কারণ আইফোন ইউজারদের কাছে এখনও ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্সান আপগ্রেড করে নেওয়ার। লেটেস্ট আইওএস ভার্সান হল আইওএস ১৮.১। যদি আপনার আইফোনে, এই আইওএস ভার্সান সাপোর্ট নাও করে, তাহলে আইওএস ১৫- র থেকে বেশি কোনও আইওএস ভার্সান আপডেট করতে পারেন। তবে আপনার আইফোনে যদি আইওএস আপডেট করার সুযোগ-সুবিধা না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে নতুন আইফোন কেনা ছাড়া গতি নেই। 

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার 
 
হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'মেসেজ ড্রাফট' (WhatsApp Message Drafts)। অনেকসময় আমরা হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবক্সে মেসেজ লিখতে লিখতে ভুল করে ওই চ্যাটবক্স বেরিয়ে যাই। এরকম হলে ইউজারের লেখা মেসেজ যাতে মুছে না যায় তার জন্যই চালু হয়েছে 'মেসেজ ড্রাফট' ফিচার। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই সব ইউজারদের জন্য প্রয়োজনীয় এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। রোল আউট শুরু হয়েছে বলে প্রথমে সব ইউজার পরিষেবা নাও পেতে পারেন। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত ইউজার এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের ওয়েব মাধ্যমেও প্রযোজ্য রয়েছে এই ফিচার। শুধু ব্যক্তিগত চ্যাটবক্স নয়, হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই নতুন ফিচার কার্যকর হবে। ইতিমধ্যেই অনেক হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচারের সুবিধা পেতে শুরু করেছেন। 
 
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget