এক্সপ্লোর

WhatsApp: ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, চমকে দেবে গুগলের এই পরিকল্পনা; কারা পাবেন সুবিধে ?

Google Pixel 10 Series Phone: হোয়াটসঅ্যাপ ভয়েস কল এবং ভিডিয়ো কলের জন্য এবার কোনও ইন্টারনেট কানেকশন লাগবে না। ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। কী জানাল গুগল ?

WhatsApp Without Internet: গুগলের বড় পরিকল্পনা। সমস্ত গ্রাহকরাই এবার চমকে যাবেন এই পরিকল্পনার কথা শুনে। আসছে দারুণ সুবিধে। সম্প্রতি গুগল বাজারে লঞ্চ করেছে গুগল পিক্সেল ১০ সিরিজের (Google Pixel 10 Series) স্মার্টফোন। এই ফোনে এবার অনেক বড় আপগ্রেড দেখা যাচ্ছে। আর সমস্ত আপগ্রেডেশনের মধ্যেও সবথেকে বড় বিষয় হল হোয়াটসঅ্যাপ ভয়েস কল এবং ভিডিয়ো কলের জন্য এবার এই ফোনে কোনও ইন্টারনেট কানেকশন (WhatsApp) লাগবে না। ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ মোবাইল সিগনাল বা ওয়াইফাই সংযোগ না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন।

কবে থেকে পাবেন এই নতুন ফিচার ?

অফিসিয়াল এক্স হ্যান্ডলে গুগল পোস্ট করেছে যে স্যাটেলাইট ভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচার্সটি ২৮ অগাস্ট থেকে পাওয়া যাবে একই দিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলি প্রথমবারের মত বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচার্সটি সক্রিয় করার পরে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।

কী কী শর্তাবলী রয়েছে ?

গুগলের মতে হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধুমাত্র নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এছাড়াও এই ফিচার্সটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে। তবে এই পিক্সেল ১০ সিরিজের ফোনে স্যাটেলাইটের মাধ্যমে কলিং সুবিধে পাওয়া যাবে নাকি মেসেজিং সম্ভব হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি সংস্থা।

অ্যাপলের উপর গুগলের অগ্রাধিকার

অ্যাপল ইতিমধ্যেই তাঁর আইফোনগুলিতে স্যাটেলাইট ফিচার্স অফার করেছে তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একইসঙ্গে গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে।

স্মার্টওয়াচেও স্যাটেলাইট সাপোর্ট

শুধু স্মার্টফোন নয়, পিক্সেল ওয়াচ ৪ এলটিই মডেলগুলিতেও স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযোগস্থাপনের সুবিধে দেওয়া হবে। আর এটিই বিশ্বের প্রথম ঘড়ি হতে চলেছে যেটি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। এই ঘড়িতে Snapdragon W5 Gen 2 চিপ ব্যবহার করা হয়েছে যা এটিকে জরুরি বার্তা পাঠাতে সক্ষম করে তুলবে।

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget