এক্সপ্লোর

WhatsApp Update: একাধিক ফোনে একই অ্যাকাউন্ট! নয়া ফিচার হোয়াটসঅ্যাপে?

Multi Device Feature: একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিভিন্ন মোবাইলে ব্যবহার করার জন্য বিশেষ কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


ওয়াশিংটন: ফের নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে (Whatsapp)। অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য এবার একটি বিশেষ সুবিধা আনার চেষ্টা করছে হোয়াটঅ্য়াপ কর্তৃপক্ষ।

কী সুবিধা:    
একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিভিন্ন মোবাইলে ব্যবহার করার জন্য বিশেষ কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর আগে অ্যান্ড্রয়েড এবং আইওএস- প্ল্যাটফর্মের জন্য WhatsApp বিটা ভার্সনে মাল্টি-ডিভাইস সুবিধা বের করেছিল হোয়াটসঅ্যাপ।

উন্নতি কোথায়:
এর আগেও একটি মাল্টি ডিভাইস ফিচার (Multi Device Feature) এনেছিল হোয়াটসঅ্যাপ। যদিও সেখানে একের বেশি মোবাইল ব্যবহার করা যেত না। শুধুমাত্র কোনও ডেস্কটপে বা ওয়েব ব্রাউজারের মাধ্য়মে হোয়াটঅ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারী। এবার থেকে এমন ব্যবস্থা আনার কথা হয়েছে যেখানে কোনও এক ব্যক্তি তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহার করতে পারবেন।  

একটি রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার আনার কাজ করছে যেখানে একটিই অ্য়াকাউন্ট বিভিন্ন ফোনে বা ট্যাবলেটে ব্যবহার করা যাবে। সেখান থেকে আগের মতোই কথা বলা যাবে, কলও করা যাবে। 

কীভাবে হবে?
সূত্রের খবর, ফোনে লিঙ্ক ডিভাইস অপশন থাকবে। সেখানে কোড স্ক্যানিংয়ের মাধ্যমে একটি ডিভাইস লিঙ্ক করা যাবে। যেটিকে কম্প্যানিয়ন (companion) ডিভাইস বলা হবে।  প্রাইমারি ফোনটির সঙ্গে স্ক্যানিংয়ের মাধ্যমে ওই ডিভাইস যোগ করা যাবে। যদিও এখনই সেই সুবিধা মিলছে না অ্যাপে। হোয়াটসঅ্যাপ যে কাজ করছে তার ফলে ভবিষ্যতে সেই কাজটি করা যাবে বলে জানানো হচ্ছে ওয়াকিবহাল মহল থেকে। 

শুধুমাত্র অ্যান্ড্রয়েড নাকি আইওএস প্ল্যাটফর্মেও ব্যবহার করা যাবে নতুন ফিচার? তা এখনও স্পষ্ট নয়। যদিও মনে করা হচ্ছে সেখানেও এই ফিচার আসবে।  এর আগে ২০২১ সালের বেটা ভার্সনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিভাইস (Link Device) প্রযুক্তি এনেছিল। তারপর থেকে বারবার আপগ্রেড করা হয়েছে ওই সুবিধার। 
   

আরও পড়ুন: বাজারে নয়া ফাইভ জি ফোন- সাধ্যের মধ্যে দাম, সঙ্গে ভরপুর ফিচার

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget