এক্সপ্লোর

Online Scam: ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে ৫৪ লক্ষ টাকা খোয়ালেন অন্তঃসত্ত্বা !

Financial Fraud: ওয়ার্ক ফ্রম হোমের অফারে সহজেই রাজি হয়েছিলেন ওই মহিলা। সমস্ত কাজ করতে হতো অনলাইনেই। বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হতো তাঁকে। তার মাধ্যমে বিভিন্ন কোম্পানি, হোটেল-রেস্তোরাঁকে রেটিং দিতে হত।

Online Scam: অনলাইনে প্রতারণার (Online Financial Scam) ফাঁদ ক্রমশ বেড়েই চলেছে ভারতে। এমনকি ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home Scam) প্রলোভন দেখিয়েও আর্থিক প্রতারণা করা হচ্ছে। সম্প্রতি এভাবেই আর্থিক প্রতারণার (Financial Fraud) ফাঁদে পড়েছিলেন এক অন্তঃসত্ত্বা। নভি মুম্বইয়ের ওই বাসিন্দা খুইয়েছেন প্রায় ৫৪ লক্ষ টাকা। অন্তঃসত্ত্বা থাকার ফলে বাড়ির বাইরে বেরিয়ে কাজ করার তুলনায় বাড়িতে বসে কাজ করে উপার্জন করা সুবিধাজনক ছিল বাণিজ্যনগরীর ওই বাসিন্দার জন্য। তবে ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে যে ওই মহিলার জন্য অনলাইনে আর্থিক প্রতারণার ফাঁদ পাতা রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির পর পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ওই মহিলা। 

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা ওয়ার্ক ফ্রম হোম খুঁজতে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই ফ্রিল্যান্স কাজ করার সুযোগ আসে তাঁর কাছে। মূলত বিভিন্ন কোম্পানি এবং রেস্তোরাঁকে রেটিং দেওয়ার কাজের কথা বলা হয়েছিল মহিলাকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই কাজের জন্য বেশ মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় ওই অন্তঃসত্ত্বাকে। বাড়ি বসে রোজগারের এমন সুযোগ হাতছাড়া করতে চাননি মহিলা। কিন্তু সংসারে অতিরিক্ত উপার্জন আনার পরিবর্তে বিপুল অঙ্কের লোকসান হয়েছে তাঁর। 

ওয়ার্ক ফ্রম হোমের অফারে সহজেই রাজি হয়েছিলেন ওই মহিলা। সমস্ত কাজ করতে হতো অনলাইনেই। বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হতো তাঁকে। ওইসব লিঙ্কের মাধ্যমেই বিভিন্ন কোম্পানি এবং হোটেল-রেস্তোরাঁকে রেটিং দিতে হত। এটাই ছিল ওই মহিলার মূল কাজ। তবে এইসবের আড়ালে ছিল প্রলোভনের হাতছানি। প্রাথমিক ভাবে মহিলাকে বিনিয়োগ করতে বলা হয় এবং তার পরিবর্তে ভাল পরিমাণে টাকা ফেরত পাওয়া যাবে, এই আশ্বাসও দেওয়া হয়েছিল। অন্যান্যদের মতোই আর্থিক প্রলোভনের হাতিছানিকে বারণ করতে পারেননি মুম্বইয়ের এই বাসিন্দা। আর তার ফলে খুব সহজেই জড়িয়ে পড়েছিলেন প্রতারকদের জালে। জানা যাচ্ছে, মোট ৫৪,৩০,০০০ টাকা খুইয়েছেন ওই অন্তঃসত্ত্বা। পুলিশ সূত্রে খবর ৭ থেকে ১০ মে- এর মধ্যে এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছেন। যে কাজের জন্য মহিলা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তার নিরাপত্তার জন্যই এই মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই মহিলা। কিন্তু পুরোটাই যে ভুয়ো ব্যাপার তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তিনি। 

ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে মহিলাকে যা কাজ করতে দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার পর তিনি যখন নিজের প্রাপ্য চেয়েছেন তখনই শুরু হয়েছিল আসল খেলা। টাকা দিতে অস্বীকার করা হয়। এমনকি যাঁরা এই ওয়ার্ক ফ্রম হোমের পুরোধা ছিলেন তাঁরা মহিলার সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর ধীরে ধীরে অন্তঃসত্ত্বা বুঝতে পারেন যে অনলাইন প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। তখন তড়িঘড়ি অভিযোগ দায়ের করেছেন নভি মুম্বই সাইবার পুলিশে। মোট চারজন অভিযুক্তর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। 

আরও পড়ুন- মাঝে মাঝেই হ্যাং হচ্ছে ফোন, থাকছে না ইন্টারনেট কানেকশন, কীভাবে সুরাহা হবে? দেখে নিন সহজ কয়েকটি টিপস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget