এক্সপ্লোর

Bluesky Social Media : ট্রাম্পের জয়ের পরই মাস্কের X ছাড়ার হিড়িক ! ইউজারদের নতুন ডেস্টিনেশন Bluesky

বহু মার্কিন নাগরিকই এক্স-পাখির হাত ছাড়ছেন, হাত বাড়াচ্ছেন অন্য সোশ্যাল -প্ল্যাটফর্মের দিকে। 

হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে যেতেই ইলন মাস্ককে 'লাভ ইউ'বলে উল্লসিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে আমেরিকার প্রেসিডেন্ট ভোটের প্রচারে বরাবর ট্রাম্পের সঙ্গী ছিলেন বন্ধু মাস্ক।  এক্স হ্যান্ডল এবং টেসলার মালিক মাস্ক যে ট্রাম্পের শাসনকালে বিশেষ ভূমিকা নিতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে বহু মার্কিন নাগরিকই এক্স-পাখির হাত ছাড়ছেন, হাত বাড়াচ্ছেন অন্য সোশ্যাল -প্ল্যাটফর্মের দিকে। 

এক্স হ্যান্ডেলের বিকল্প হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন নতুন এক সমাজ মাধ্যমকে, যা অনেকটাই এক্সের মতো। অপেক্ষআকৃত অনেক নতুন এই প্ল্যাটফর্মটি হালফিলে এমন অনেক ইউজার পেয়েছেন, যাঁরা এক্স হ্যান্ডেলকে বাই-বাই জানিয়েছেন ট্রাম্প ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ার পর থেকেই। 

এই নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি হল ব্লু স্কাই। প্ল্যাটফর্মের কর্ণধার Jack Dorsey।  এই নীল আকাশে ডানা মেলতে অনেকেই আগ্রহী হচ্ছেন মাস্ক-এর এক্স-কে এক্স করে।ব্লু স্কাইয়ের লোগোটি এক্স-এর আগের ভার্সন ট্যুইটারের অনুরূপ অনেকটাই। রং নীল। পাখির বদলে আছে প্রজাপতি।  প্রতিদিন প্রায় এক মিলিয়ন নতুন ব্যবহারকারী যোগ দিচ্ছেন এই নতুন প্ল্যাটফর্মে। 

বর্তমানে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা 16.7 মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৭ লক্ষের মতো।   এই সংখ্যাটি দ্রুত বাড়ছে। তবে ব্লুস্কি ঠিক কী এবং কেন লোকজন এক্স ছেড়ে হঠাৎ নীল আকাশে পাখা মেলতে চাইছেন ?

Bluesky কি?  Bluesky নিজের ইন্ট্রোডাকশন দিতে গিয়ে বলেছে, এটি এমন একটি প্ল্যাটফর্ম,যেমন সোশ্যাল মিডিয়ার  হওয়া উচিত। প্ল্যাটফর্মটি থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই সার্চ করা যায়। দেখা যায় নোটিফিকেশন। রি-পোস্ট করা যায়। তবে কোম্পানির কন্ট্রোল এড়িয়ে কেউ  ".bsky.social" না বেছে নিয়ে কাস্টম ডোমেন তৈরি করেও প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। কাজকর্মের ক্ষেত্রে ব্লু স্কাই অনেকটাই ট্যুইটার বা এক্সের মতো। 

দেখা যাচ্ছে, যাঁরা ট্রাম্পের জয় মেনে নিতে পারেনি, তাঁরা হুড়মুড়িয়ে এক্স ছাড়ছেন। ডেমোক্র্যাটদের মধ্যেই ব্লু স্কাই পাচ্ছে বাড়তি জয়প্রিয়তা।   প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েই  ট্রাম্প যেই ইলন মাস্কের জয়গান করেন, তখনই ট্রাম্প বিরোধীদের অনেকেই বিকল্প প্ল্যাটফর্ম খোঁজা শুরু করে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget