এক্সপ্লোর

Xiaomi Turns 8: ভারতে শাওমির ৮ বছর পার, অ্যানিভার্সারি সেলে স্মার্টফোনে ব্যাপক ছাড়

Xiaomi Anniversary Sale: ভারতে ৮ বছর পার করেছে শাওমি। অ্যানিভার্সারি সেলে কোন কোন ফোনে ছাড় রয়েছে দেখে নিন।

Xiaomi Turns 8: ভারতে ৮ বছর পূরণ করেছে শাওমি (Xiaomi) সংস্থা। আর সেই উপলক্ষ্যেই শুরু হয়েছে শাওমি সংস্থার বিশেষ ‘Xiaomi Turns 8' অ্যানিভার্সারি সেল। জানা গিয়েছে, এই সেলে শাওমি এবং রেডমি স্মার্টফোনের (Xiaomi and Redmi Smartphone) পাশাপাশি ল্যাপটপ, স্মার্টটিভি এবং অন্যান্য প্রোডাক্টেও থাকছে বিপুল ছাড়। আপাতত শাওমির এই অ্যানিভার্সারি সেল লাইভ রয়েছে অর্থাৎ চালু হয়ে গিয়েছে। আগামী ১৩ জুলাই এই সেল শেষ হবে। শাওমি সংস্থা জানিয়েছে তাদের ফোন শাওমি ১১আই, শাওমি ১১আই হাইপারচার্জ, শাওমি ১২ প্রো, রেডমি ৯এ, রেডমি ১০এ এবং রেডমি নোট ১১ প্রো+ ৫জি--- এইসব ফোন অনেকটাই কম দামে পাওয়া যাবে। এর পাশাপাশি শাওমি OLED ৫৫, এমআই টিভি QLED টিভি ৪কে ৫৫, এমআই টিভি QLED টিভি ৭৫--- এই সমস্ত স্মার্টটিভির দামেও থাকবে অনেকটা পরিমাণ ছাড়।

‘Xiaomi Turns 8' অ্যানিভার্সারি সেল- বর্তমানে এই সেল চালু হয়ে গিয়েছে। চলবে ১৩ জুলাই পর্যন্ত। Mi.com এবং Mi Home stores-এর মাধ্যমে এই সেল চলবে। এর পাশাপাশি এমআই-এর অফিশিয়াল সাইটে এক্সক্লুসিভ ভাবেও কিছু সেল চলবে। সেক্ষেত্রে সকাল ১০টায় থাকবে জ্যাকপট ডিল (নির্দিষ্ট প্রোডাক্ট), দুপুর ১২টায় থাকবে লাইফস্টাইল প্রোডাক্টের উপর ছাড় (সারপ্রাইজ স্টোর), বিকেল ৪টেয় থাকবে Pick-N-Choose অফার, ক্রেতারা তাদের পছন্দের যেকোনও দুটো প্রোডাক্ট ছাড়প্রাপ্ত দামে কিনতে পারবেন। এখানেই শেষ নয়। সন্ধে ৬টায় থাকছে হ্যাপি আওয়ার। এখানে নির্দিষ্ট প্রোডাক্ট ৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। আর সন্ধে ৮টায় নির্দিষ্ট কিছু ডিভাইস কেনা যাবে মাত্র ৮ টাকায়।

এবার দেখে নেওয়া যাক কোন ফোন কত দামে পাবেন

শাওমি ১১আই- এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ৫০০০ টাকা ছাড় যুক্ত হয়ে ফোনের দাম হবে ২৬,৯৯৯ টাকা।

শাওমি ১১আই হাইপারচার্জ- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ৫০০০ টাকা ছাড় যুক্ত হয়ে ফোনের দাম হয়েছে ২৮,৯৯৯ টাকা।

শাওমি ১২ প্রো- এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শাওমির এই স্পেশ্যাল সেলে ৬৬,৯৯৯ টাকা।

রেডমি ১০এ- এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ১১,৯৯৯ টাকা। তবে ৩০০০ টাকা সেল দিয়ে এই ফোন পাওয়া যাচ্ছে ৮৯৯৯ টাকা।

রেডমি নোট ১১ প্রো+ ৫জি- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শাওমির এই সেলে ২৪,৯৯৯ টাকা।

আরও পড়ুন- iPhone 13-এ দারুণ ডিল, সব মডেলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget