এক্সপ্লোর

Abhishek Banerjee: "মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন, মাথা নিচু করে আপনাদের হয়ে কাজ করবে'' বার্তা অভিষেকের

Abhishek Banerjee: "প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরা। ত্রিপুরায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ২৫ বছরের সিপিএমের সন্ত্রাসকেও হার মানিয়েছে ৫ বছরের বিজেপি শাসন।'' মন্তব্য অভিষেকের

আগরতলা: "মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন। মাথা নিচু করে তৃণমূল আপনাদের হয়ে কাজ করবে'' আগরতলার থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, "প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরা। ত্রিপুরায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ২৫ বছরের সিপিএমের সন্ত্রাসকেও হার মানিয়েছে ৫ বছরের বিজেপি শাসন। ভুয়ো-মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। রুখে না দাঁড়ালে, অবস্থা আরও খারাপ হবে। ঐক্যবদ্ধ হয়ে সবাইকে রুখে দাঁড়াতে হবে।'' 

বিজেপিকে আক্রমণ অভিষেকের: ত্রিপুরার (Tripura) সুরমায় জনসভার আগে এদিন সাংবাদিক বৈঠকে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, "আগে দেওয়া কোনও প্রতিশ্রুতি পালন করেনি রাজ্যের বিজেপি সরকার। বলেছিল মিসড কলে চাকরি হবে, হয়নি। বহু শিক্ষকের চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে। রাস্তার এমন অবস্থা, অন্তঃসত্ত্বাদের কাঁধে করে নিয়ে যেতে হয়। এক ঘণ্টা বৃষ্টি হলে আগরতলায় ডুবজল, বিজেপির কাউকে পাশে পাওয়া যায় না। ২৪৫ কোটি টাকা দিয়ে আগরতলাকে স্মার্ট সিটি করে এই হাল! ত্রিপুরায় বেকারত্বের হার ১৮ শতাংশ, বাংলায় বেকারত্বের হার ৪ শতাংশ। বেকারত্বে, রাজনৈতিক সন্ত্রাসে ত্রিপুরা আজ এক নম্বর। এই পরিবেশ থাকলে, ত্রিপুরায় কোনওদিন বিনিয়োগ, শিল্প আসবে না। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হচ্ছেন।''

পাশাপাশি এদিন তিনি সাফ জানিয়ে ত্রিপুরায় তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। পাশাপাশি বিজেপিকে হারালে পেট্রোল ডিজেলের দাম কমবে বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ যতদিন না ফিরছে, ততদিন এখানে তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। এই লড়াই ত্রিপুরার জনগণ বনাম বিজেপির। বিজেপি বিরোধী সব ভোট যেন আসে তৃণমূলের কাছে। ভোটের ভাগ কংগ্রেস বা সিপিএম পেলে, তাতে বিজেপির লাভ। তৃণমূল এখানে পা রাখার পরেই, বিজেপিকে মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে। মানুষ যাতে ভোট দিতে না বেরোয়, সেজন্য বাইকবাহিনীকে কাজে লাগানো হচ্ছে। বিজেপির সঙ্গে গুন্ডারা রয়েছে, তৃণমূলের সঙ্গে মানুষের শক্তি রয়েছে। বাংলায় গিয়ে সিঙ্গল ইঞ্জিন সরকার দেখুন, আর দেখুন ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার কী করেছে! মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন, মাথা নিচু করে তৃণমূল আপনাদের হয়ে কাজ করবে। বিজেপিকে হারান, পেট্রোল-ডিজেলের দাম কমবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget