৭টায় বাংলা (১): 'আমাকে খুনের পরিকল্পনা হতে পারে', বিস্ফোরক মমতা, 'হার নিশ্চিত জেনেই এই সব বলছেন', পাল্টা অমিত শাহ
'আমাকে খুনের পরিকল্পনা হতে পারে', চতুর্থ দফার ভোটের আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের বিরুদ্ধে হিংসা ছড়ানোর চক্রান্তেরও অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী। 'হার নিশ্চিত জেনেই এই সব বলছেন, ভবানীপুরের মানুষ জবাব দেবেন', পাল্টা অমিত শাহ।
করোনা আক্রান্ত হয়েও নরেন্দ্র মোদির সভায় উপস্থিত ছিলেন হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। ভুয়ো রিপোর্ট দেখিয়ে মোদির সভায় হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর। ৬ এপ্রিল ডুমুরজোলায় সভা করেন প্রধানমন্ত্রী। প্রোটোকল মেনেই ৪ এপ্রিল রন্তিদেবের করোনা পরীক্ষা হয়। ৬ এপ্রিল রন্তিদেবের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও করোনা রিপোর্ট নেগেটিভ দেখিয়ে প্রধানমন্ত্রীর সভায় হাজির ছিলেন রন্তিদেব। রন্তিদেবের পেশ করা রিপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। লাগাতার প্রচার করে সংক্রমণ ছড়াচ্ছেন রন্তিদেব, অভিযোগ তৃণমূলের।
হুগলির খানাকুলে মৃত্যু হল আক্রান্ত তৃণমূল কর্মীর। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। যদিও বিজেপির দাবি পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।
All Shows
সেরা শিরোনাম






























