৭টায় বাংলা(১): রবিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন শিশির অধিকারী
আগামীকাল অমিত শাহের (Amit Shah) সভায় শিশির অধিকারীকে (Sisir Adhikari) আমন্ত্রণ জানানো হয়েছে। অমিতের হাত ধরেই কাল গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন শিশির, খবর সূত্রের। কাল অমিত শাহের সভার আগেই আজ শিশিরের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক হয়েছে। শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে কথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। বৈঠকে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও। এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, 'আমাকে ডেকেছেন, আমি যাব'। এই প্রসঙ্গে অখিল গিরি বলেন, 'সাংসদ পদ ছেড়ে বিজেপিকে গেলে ভালো হয়।' আজ জনসভায় ফের নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল CID। গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই হুইলচেয়ারে জেলায় জেলায় প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রাম ঘটনার তদন্তভার তুলে নিল সিআইডি। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিরোধিতা করায় আজ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি।
All Shows





























