এক্সপ্লোর

আজ বাংলায়: 'আজ ওঁনাকে স্মরণ করা বেশি প্রাসঙ্গিক', শ্য়ামাপ্রসাদের মৃত্যুবার্ষিকীতে মন্তব্য দিলীপ ঘোষের

শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের প্রয়াণ দিবসকে বলিদান হিসেবে পালন বিজেপির (BJP)। মৃত্যুবার্ষিকী পালন রাজ্য় সরকারের তরফেও। বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এখনও ঢুকছে। দেশের অখণ্ডতা চ্যালেঞ্জের মুখে বলে দাবি বিজেপির। মতাদর্শ না মিললেও উনি বাংলার কৃতি সন্তান। প্রতিক্রিয়ায় বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, এই দিনটাকে স্মরণ করা অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ পশ্চিমবঙ্গ এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কি না, সেই আশঙ্কা তৈরি হচ্ছে। এত বড় একজন ব্যক্তির রহস্যমৃত্যুর পরও তদন্ত কমিশন করা হয়নি, এর দায় কংগ্রেসের (Congress), মন্তব্য বিজেপি (BJP) নেতা তথাগত রায়ের (Tathagata Roy)। তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে যে পশ্চিমবঙ্গ রাজ্য হত না। আজ আমরা সবাই পাকিস্তানে বাস করতাম বা বর্তমান বাংলাদেশে বাস করতাম। সম্ভবত নিহত হতাম বা বিতাড়িত হতাম।" পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আজ পশ্চিমবঙ্গ ফের ঝুঁকির সামনে এসে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে নাকি পশ্চিম বাংলাদেশ (Bangladesh) হয়ে যাবে। যে পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করেন, আজও সেই পরিস্থিতি আছে। তাই আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা বেশি প্রাসঙ্গিক।"

চিনের সাংস্কৃতিক বিপ্লবের প্রসঙ্গ টেনে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ট্যুইটারে রাজ্য সরকারকে নিশানা স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta)। বিজেপি (BJP) সাংসদ লিখেছেন, অনেকেরই মনে পড়বে ১৯৬০ সালের চিনের সাংস্কৃতিক বিপ্লবের ভয়াবহতার কথা। লাল ফৌজ সাধারণ মানুষকে উপেক্ষা করত, আত্মসমালোচনা করানোর নামে এবং অন্যান্য নানাভাবে তাদের ওপর নির্যাতন চালাত, স্মৃতিসৌধ ধ্বংস করত। এখন পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর সেরকমটাই ঘটছে, ট্যুইটারে এমনই সমালোচনা স্বপন দাশগুপ্তর। হার মেনে নিতে না পেরে এইসব কথা। পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। 

জিএসটি (GST) কাউন্সিল নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিলে শোনা হচ্ছে না বিরোধীদের কথা। মানা হচ্ছে না রাজ্যগুলির দাবি-দাওয়া। রাজ্য জিএসটি কথা বলতে চাইলে শোনা হচ্ছে না। গণতান্ত্রিক দেশে এরকম হওয়া ঠিক নয়। নির্মলা সীতারমণকে জিএসটি কাউন্সিল নিয়ে চিঠি অমিত মিত্রের (Amit Mitra)। 

বিজেপিকে সমর্থন না করায় মিলছে না রেশন। বঞ্চিত থাকতে হচ্ছে ১০০ দিনের কাজ থেকেও। এবার এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির সাংসদ জন বার্লা। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। 

All Shows

আজ বাংলায়

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget