Ananda Sakal (Seg 2): এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার সিবিআই তলব ঘিরে দিনভর টানটান উত্তেজনা ।Bangla News
ফোনে তলব করা হলেও যাননি! তারপরে ফ্ল্যাটে হাজির সিবিআই! তাও দেখা মেলেনি এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার। এদিকে, বিচারপতি সময় দিয়েছেন রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে তাঁকে! চূড়ান্ত নাটকীয়তার পরে সময় শেষের ঠিক ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে হাজির হলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা! রাত ২.২৫ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
কলকাতায় পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড হয়েছে। ডিজেলের দামও সেঞ্চুরির পথে! আর জ্বালানির এই জ্বালায় নাজেহাল সাধারণ মানুষ! সকলেই চাইছেন দাম কমিয়ে নাগালের মধ্যে আসুক পেট্রোপণ্য।
সল্টলেকের এফ ডি ব্লকে স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের স্পা-তে কর্মরত তরুণীর।
All Shows





























