Ananda Sokal:বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা!প্রশ্নপত্র ঘিরে তুঙ্গে বিতর্ক
ABP Ananda LIVE : বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। গতকাল স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। ১৯৩১ থেকে ১৯৩৩, ৩ বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন ৩ ম্যাজিস্ট্রেট। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে লেখা হয়েছে, ‘মেদিনীপুরের ৩ জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন? প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন অধ্যাপকরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ফোনে সাড়া দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ই-মেলে অভিযোগ জানিয়েছে বিজেপি। এই ঘটনা সমর্থনযোগ্য নয়, প্রতিক্রিয়া তৃণমূলের। ১২ নম্বর প্রশ্নে বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী' বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে যোগাযোগ করলে ফোনে সাড়া দেননি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। তবে এ নিয়ে নিন্দায় সরব হয়েছেন অধ্যাপকরা। তাঁদের বক্তব্য, "স্বাধীনতা সংগ্রামের একটা গৌরবান্বিত ইতিহাস আছে। সেই ইতিহাসকে এতটা অপমান করা হল! এই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। যেখান থেকে, যেভাবেই হোক না কেন, ভুল ভাবে প্রকাশিত হয়েছে। এটা খুব হতাশাজনক, দুঃখজনক, লজ্জাজনক।" (Vidyasagar University)।
All Shows
সেরা শিরোনাম





























