এক্সপ্লোর
Visva-Bharati: শান্তিনিকেতনে দ্রুত গতিতে চলছে মেলার মাঠ ঘেরার কাজ, বিক্ষোভও শুরু, জল কামান নিয়ে তৈরি পুলিশ
শান্তিনিকেতনে মেলার মাঠ ঘেরা নিয়ে জমায়েতের ডাক পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির। বকুলতলা মোড়ের কাছে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান বিক্ষোভ। সতর্ক পুলিশ প্রশাসন। আনা হয়েছে জল কামান। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে দ্রুত গতিতে চলছে মেলার মাঠ ঘেরার কাজ। ১৭ অগাস্টের পাঁচিলকাণ্ডে পুনরাবৃত্তির আশঙ্কায় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনে ১৪৪ ধারা জারি আবেদন জানানো হয়েছে।


























