Jukti Takko: 'BJP তাদের পার্টি অফিসে রোহিঙ্গার কারখানা খুলেছে', বললেন দেবাংশু ভট্টাচার্য
ABP Ananda LIVE : সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ঢুকছে কীভাবে? BSF প্রেস কনফারেন্স করে বলছে কেউ ঢুকছে না। কে সত্যি কথা বলছে ? BJP না অমিত শাহর BSF ? কাশ্মীরে সীমান্ত পেরিয়ে ঢুকে পর্যটকদের হত্যা করে চলে গেল, তাদের আটকাতে পারলেন না কেন ? পশ্চিমবঙ্গে ফেল করে দায় চাপাচ্ছেন TMC র উপর, কাশ্মীরে কার উপর দায় চাপাবেন ? গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে ১৫-২০ লক্ষ। শুভেন্দু অধিকারী অভিযোগ তুলছেন পশ্চিমবঙ্গেই রোহিঙ্গা আছে দেড় কোটি। এর একটাই কারণ হতে পারে। বিজেপি তাদের পার্টি অফিসে রোহিঙ্গার কারখানা খুলেছে। যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য
সত্য আড়াল করতে সিসি ফুটেজে কারচুপি ! দিল্লি পুলিশের বিরুদ্ধে থানায় মালদার পরিবার
দিল্লি পুলিশের ভুয়ো ভিডিও-র তত্ত্বও খারিজ করল মালদার চাঁচলের পরিবার। 'যে জায়গাটায় দিল্লি পুলিশ নিয়ে যায়, সেই জায়গাটা দেখাচ্ছে না'। 'আমায় ধরে নিয়ে যাওয়ার ছবি সিসিটিভি ফুটেজে নেই'। 'আমাদের কাছ থেকে টাকা নেওয়ার ছবি সিসিটিভি ফুটেজে নেই'। 'আমাকে মারার ছবি সিসিটিভি ফুটেজে নেই'। দাবি, দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলা চাঁচলের পরিবারের।
All Shows






























