এক্সপ্লোর
স্বল্প সুদে গৃহঋণ ও গাড়ির ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘প্রতারণা’, ডায়মন্ড হারবার থেকে সিআইডি-র হাতে গ্রেফতার ৩
স্বল্প সুদে গৃহঋণ ও গাড়ির ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে সিআইডি-র হাতে গ্রেফতার ৩। অভিযোগ, স্বল্প সুদে গৃহঋণ ও গাড়ির ঋণ দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েকলক্ষ টাকা নেওয়া হয়। গত অগাস্ট মাসে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি থানায় বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে গতকাল রাতে ডায়মন্ড হারবারের লবণগোলা এলাকা থেকে তিলক পুরকাইত, হরিশ্চন্দ্র সাউ ও শ্যামাপ্রসাদ জাটুয়াকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের কাছ থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা, ৮টি মোবাইল ও ল্যাপটপ। সিআইডি-র দাবি, গোটা রাজ্যে সক্রিয় এই চক্র। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি