এক্সপ্লোর
পূর্ব বর্ধমানের বুদবুদে হুমকি উপেক্ষা করে ভোট দেওয়ায় মারধর, বাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। পূর্ব বর্ধমানের বুদবুদ থানার নতুন পল্লি এলাকায়, হুমকি উপেক্ষা করে ভোট দেওয়ায় মারধর, বাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ৫। গতকালই ভোটগ্রহণ হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। অভিযোগ, বুদবুদের নতুন পল্লি এলাকার কয়েকটি পরিবার তৃণমূলের হুমকি উপেক্ষা করে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট দেওয়ায় গতকাল রাতে তাদের ওপর হামলা হয়। বাড়ি-দোকানে ভাঙচুরের পাশাপাশি, দুই মহিলা সহ ৫ জন ভোটারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বুদবুদ থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন