এক্সপ্লোর
রবিবার রাজ্যের ৩টি লোকসভা কেন্দ্রের ৩টি বুথে পুনর্নির্বাচন
আগামীকাল রাজ্যের ৩টি লোকসভা কেন্দ্রের ৩টি বুথে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মক পোলের ভোট না মুছে ভোটগ্রহণ শুরু করায়, ভোট বাতিল হয় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বীজপুরের কাঁচরাপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬ নম্বর বুথে। হুগলির আরামবাগ লোকসভা আসনের তারকেশ্বরের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ নম্বর বুথে ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা মহারাজ নাগ। পঞ্চম দফার এই দুটি লোকসভা কেন্দ্রের দুটি বুথে আগামীকাল পুনর্নির্বাচন হচ্ছে। এছাড়া, বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ৫২ নম্বর বুথেও আগামীকাল পুনর্নির্বাচন হবে। চতুর্থ দফায় এই কেন্দ্রে ভোট হয়েছিল। সোশাল মিডিয়ায় এই বুথের ছবি ভাইরাল হওয়ায়, ভোট বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion