তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরে মানিকতলায় উত্তেজনা, ক্লাব ভাঙচুর, মারধর
ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরে মানিকতলা মেইন রোডে উত্তেজনা। ক্লাব ভাঙচুর, মারধর। আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। কয়েকজনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের একটি গোষ্ঠীর অভিযোগ, অপর গোষ্ঠী বহিরাগতদের এনে ভোট করানোয়, তাঁরা প্রতিবাদ করেন। তার জেরে রাতে বচসা থেকে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর করা হয়। আজ সকালেও এলাকা থমথমে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।