ডিএ মামলা: রাজ্যের মহার্ঘ ভাতার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টে
ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে। মহার্ঘ ভাতার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। ‘কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কিনা, তা নিয়ে স্যাটে শুনানি, ভিন রাজ্যে কর্মরতদের সমহারে ডিএ কিনা’ স্যাটে শুনানি হবে, জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। স্যাটকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল হাইকোর্ট। হাইকোর্টের রায়ের দ্বিতীয় অংশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই আর্জিই এদিন হাইকোর্টে খারিজ। স্যাটই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়ে দিল বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ।
এর আগে, ৩১ অগাস্ট, ২০১৮: মূল ডিএ মামলার রায় দেয় হাইকোর্ট। স্যাটের রায় খারিজ করে হাইকোর্ট বলে, ডিএ আইনি অধিকার। রাজ্য সরকারি কর্মীদের দাবিকে স্বীকৃতি দেয় হাইকোর্ট। ডিএ দয়ার দান, ডিএ মামলায় বলেছিল স্যাট। স্যাটের সেই রায়ই খারিজ করে হাইকোর্ট।
ডিএ মামলা: রাজ্যের মহার্ঘ ভাতার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টে
All Shows





























