সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে সরাল মোদি-নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি
ফের সিবিআই অধিকর্তার পদ থেকে অপসারিত অলোক বর্মা। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির বৈঠকে সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট সিবিআই ডিরেক্টরের পদে অলোক বর্মাকে পুনর্বহালের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিল প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির ওপর। এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও আছেন মল্লিকার্জুন খাড়গে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু রঞ্জন গগৈ নিজেকে সরিয়ে নিয়ে সেই জায়গায় কমিটিতে বসান সুপ্রিম কোর্টের বিচারপতি এক কে সিক্রিকে।
বুধবার রাতে প্রধামন্ত্রীর সরকারি বাসভবনে এই কমিটির বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির বাসভবনে বৃহস্পতিবার বিকেলে ফের বৈঠকে বসে কমিটি। সেই বৈঠকেই সিবিআই ডিরেক্টরের পদ থেকে অলোক বর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আস্থানা-বর্মা সংঘাতের প্রেক্ষিতে অলোক বর্মাকে ছুটিতে পাঠিয়েছিল কেন্দ্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অলোক বর্মা। এরপর অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টনায়েকের নজরদারিতে অলোক বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দায়িত্ব সিভিসিকে দেয় সুপ্রিম কোর্ট। সেই রিপোর্ট জমা পড়ে আদালতে। এরপর সুপ্রিম কোর্ট কিছুক্ষণের জন্য অলোক বর্মাকে রেহাই দিলেও, পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয় স্পেশাল কমিটিকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সেই কমিটি শেষপর্যন্ত অলক বর্মাকে সরিয়েই দিল। এই কমিটির হাতেই সিবিআই ডিরেক্টরকে নিয়োগ করে এবং অপসারণের ক্ষমতা রয়েছে।
All Shows





সেরা শিরোনাম
























