এক্সপ্লোর
দমদমগামী মেট্রোর এসি রেকে আগুন, ধোঁয়ায় অসুস্থ বহু যাত্রী, জানালার কাচ ভেঙে উদ্ধার
পাতালে ফের আগুন-আতঙ্ক! অফিস টাইমে দমদমগামী মেট্রোর এসি রেকে আগুন। ধোঁয়ায় অসুস্থ বহু যাত্রী। জানালার কাচ ভেঙে উদ্ধার। ধোঁয়া ও ভাঙা কাচে আহত বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটে আজ বিকেল সোয়া পাঁচটা নাগাদ। যাত্রীরা জানিয়েছেন, দমদমগামী মেট্রোটি ময়দান স্টেশন থেকে ছাড়ার পরই পোড়া গন্ধ ও ধোঁয়ায় ভরে যায় একটি এসি কামরা। যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পরেও ছুটতে থাকে মেট্রো। যাত্রীদের চিত্কার শুনে টানেলের মধ্যে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। জানালার কাচ ভেঙে ফেলে কয়েকজন যাত্রী। কিন্তু বেরোবেন কী করে? লাইনে তো বিদ্যুত্! অভিযোগ, হেল্পলাইনে ফোন করেও কোনও উত্তর মেলেনি। উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ। অন্ধকার ও ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। শেষমেশ ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় যাত্রীদের। টানেল দিয়ে হাঁটিয়ে আনা হয় স্টেশনে। আগুন লাগার কথা স্বীকার কর্তৃপক্ষের।
Tags :
Todays SpecialAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি


























