এক্সপ্লোর
বীরভূমের নানুরের বালিগুনি গ্রামে যুবতীর রহস্যমৃত্যু
বীরভূমের নানুরের বালিগুনি গ্রামে যুবতীর রহস্যমৃত্যু। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের জেরে খুন, অভিযোগ পরিবারের। মৃতের নাম রাখি থান্ডার। পরিবার সূত্রে খবর, ৮ বছর আগে নওদা গ্রামের নির্মল খানের সঙ্গে বিয়ে হয় রাখির। বছরদুয়েক আগে শ্বশুরবাড়ির অত্যাচারে বাপের বাড়িতে ফিরে আসেন ওই বধূ। সম্প্রতি স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। পরিবারের দাবি, দিনকয়েক আগে কাজের সন্ধানে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান বছর আঠাশের রাখি। আজ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তার ধারে বাঁশঝাড়ের মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। তদন্তে নানুর থানার পুলিশ।
Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























