কোচবিহারের দিনহাটায় তৃণমূল কর্মী খুনে নতুন তথ্য, রাজনৈতিক কারণে নয়, পারিবারিক বিবাদের জেরে খুন, দাবি মৃতের পরিবারের
কোচবিহারের দিনহাটায় তৃণমূল কর্মী খুনে নতুন তথ্য। রাজনৈতিক কারণে নয়, পারিবারিক বিবাদের জেরে খুন, দাবি মৃতের পরিবারের। অভিযোগ, বুধবার পেটলার বাসিন্দা তৃণমূল কর্মী আজিজার রহমানকে পিটিয়ে খুন করা হয়। পরিবারের দাবি, ৭ বছর আগে আজিজারের ছেলের সঙ্গে প্রতিবেশী আজাহার মিঞার মেয়ের জোর করে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দুজনের অন্যত্র বিয়েও হয়। অভিযোগ, মেয়ের প্রথম বিয়ে ভেঙে যাওয়ায় আজাহারের আক্রোশ থেকে যায়। সেই কারণেই গতকাল মেয়ের প্রথম পক্ষের শ্বশুর আজিজারকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে আজাহার ও তার স্ত্রী। সেসময় কয়েকজন বিজেপি কর্মী ঘটনাস্থলে ছিল, তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। গতকালই অভিযুক্ত আজাহারকে গ্রেফতার করেছে পুলিশ
All Shows






























