এক্সপ্লোর
Reporter Stories: কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘চিকিৎসা গাফিলতিতে’ শিশুমৃত্যু, ২ চিকিৎসককে ‘মারধর’, নার্স ও নিরাপত্তা রক্ষীদের ‘হেনস্থা’
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই চিকিৎসককে মারধর, নার্স ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের হেনস্থার অভিযোগ। সুপারের কাছে ডেপুটেশন চিকিৎসকদের। হামলার ঘটনায় আটক মৃত শিশুর দুই আত্মীয়। দিনহাটার বুড়িরহাটের বাসিন্দা প্রদীপ বর্মনের ৫ বছরের শিশুপুত্র রাজার পায়ে ক্ষত হওয়ায় দিন পনেরো আগে ভর্তি করা হয় হাসপাতালে। ১৯ অগাস্ট শিশুটির পায়ে অস্ত্রোপচার হয়। পরিবারের দাবি, প্রথমে সুস্থ ছিল শিশুটি। আজ ভোরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জেরেই এই ঘটনা। আজ সকালে দুই চিকিৎসককে মারধর করে মৃত শিশুর আত্মীয়রা, নার্স ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরই চিকিৎসকরা সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার ঘটনায় মৃত শিশুর দুই আত্মীয়কে আটক করেছে পুলিশ।
Tags :
CoochbeharAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























