এক্সপ্লোর
দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা, গাড়ি লক্ষ্য করে গুলি,
তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর এবার কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে পুলিশের গাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। এলাকা দখলকে কেন্দ্র করে বুধবার ভেটাগুড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়। দু পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় বোমাবাজিও হয়। তারপর থেকেই এলাকায় পুলিশি টহল চলছে। গতকাল টহলদারি চলাকালীন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির সামনের কাচ ভেঙে গুলি ভিতরে ঢুকে যায়। অল্পের জন্য রক্ষা পান পুলিশ কর্মীরা। দুষ্কৃতীরা অধরা।
Tags :
CoochbeharAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























