এক্সপ্লোর
গ্রাম দখল ঘিরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ন পাড়া, সাকোনায় বোমাবাজি, গুলি, পুলিশের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ
গ্রাম দখলকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ন পাড়া ও সাকোনায় বোমাবাজি। চলল গুলি। পুলিশের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর অভিযোগ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনায় আটক ৫। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক বোমাবাজি হয়। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রবিউল শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় বাইকও। পাল্টা প্রতিরোধ গড়ে তুলে বিজেপি সমর্থকদের তাড়া করেন তৃণমূল কর্মীরা। সেসময় ব্যাপক বোমাবাজি শুরু হয়। ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করলে, পুলিশকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, পাল্টা পুলিশও কয়েক রাউন্ড গুলি চালায়। বিজেপির দাবি, গতকাল তাদের এক কর্মী তাঁকে গ্রেফতার করা হবে বলে জানতে পারেন। এনিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা। পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। রাতেই এলাকায় তল্লাশি চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খুঁটিনাটি



























