এক্সপ্লোর
ডোমজুড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির, আত্মহত্যা বলে অনুমান পুলিশের
হাওড়ার ডোমজুড়ের মৌরি দাস পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, মাসছয়েক আগে পাশের পাড়ার বাসিন্দা রেশমি বর্মনের সঙ্গে বিয়ে হয় অমিত বর্মনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে রেশমির উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির সদস্যরা। বৃহস্পতিবার রাতে দম্পতির সঙ্গে পরিবারের সদস্যদের তুমুল বচসা হয়। গভীর রাতে ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দম্পতিকে উদ্ধার করে স্থানীয়রা। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। বধূর পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পারিবারিক অশান্তির কারণে দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
Tags :
HowrahAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























