বেলপাহাড়ির ভুলাভেদায় বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে আদিবাসী সমন্বয় মঞ্চের সদস্যদের সংঘর্ষ, ভাঙচুর তিনটি সরকারি বাস ও পুলিশের বাইকে
ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভুলাভেদায় বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে আদিবাসী সমন্বয় মঞ্চের সদস্যদের সংঘর্ষ। তিনটি সরকারি বাস ও পুলিশের বাইক ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ আদিবাসী সমন্বয় মঞ্চের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ আমাডুবির বাড়ি থেকে তাদের জয়ী প্রার্থী মৌসুমী মণ্ডলকে অপহরণ করে আদিবাসী সমন্বয় মঞ্চের সদস্যরা। প্রতিবাদে আজ সকালে বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে, উত্তেজনা ছড়ায়।৩টি সরকারি বাস ও পুলিশের বাইক ভাঙচুর করা হয়। আদিবাসী সমন্বয় মঞ্চের সদস্যরা গেলে, তাদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
All Shows





























