এক্সপ্লোর
বজবজে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ঢুকে গুলি, বোমাবাজির অভিযোগ
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে গুলি করে খুনের পর এবার বজবজে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা। তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে গুলি, বোমাবাজির অভিযোগ। গুরুতর জখম বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি সিএমআরআই হাসপাতালে। তৃণমূল কাউন্সিলর বোমার আঘাতে জখম বলে দাবি পুলিশের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলির আঘাত থাকলেও, শরীর থেকে কোনও গুলি উদ্ধার হয়নি। শরীরের বেশ কয়েকটি জায়গায় বোমার স্প্লিন্টারের আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, গতকাল ভরসন্ধেয় তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে গুলি ও বোমা ছোড়ে দুই যুবক মহম্মদ কায়েশ ও কালাম খান। স্থানীয়দের দাবি, দুই যুবকই কাউন্সিলরের পরিচিত। রাতে তৃণমূল কাউন্সিলরকে দেখতে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। তৃণমূলের দাবি, ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা, পাল্টা দাবি বিজেপির। এদিকে, হামলার প্রতিবাদে আজ সকালে বজবজের পায়েস্তা মোড় অবরোধ করেন তৃণমূল কর্মীরা। পরে তাঁরা এলাকায় মিছিল করেন
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























