এক্সপ্লোর
ডাউন লালগোলা প্যাসেঞ্জারে আগুন
নদিয়ার ধুবুলিয়া স্টেশনে ঢোকার মুখে ডাউন লালগোলা প্যাসেঞ্জারে আগুন। যাত্রীদের মধ্যে আতঙ্ক। বেলা ১২টা নাগাদ ধুবুলিয়া স্টেশনে ঢুকছিল শিয়ালদাগামী লালগোলা প্যাসেঞ্জার। মহিলা কামরার পিছনে আগুন দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিত্কার-চেঁচামেচিতে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। যাত্রীরা নেমে পড়েন। ইঞ্জিন থেকে অগ্নি নির্বাপণ যন্ত্র নিয়ে এসে আগুন নেভান সহকারী চালক। এরপর ট্রেনটিকে ধুবুলিয়া স্টেশনে নিয়ে আসা হয়। কৃষ্ণনগর থেকে দমকল কর্মীরা এসে পরীক্ষা করার পর ট্রেনটিকে ছাড়া হয়। প্রায় ঘণ্টাখানেক পরে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। কী কারণে আগুন, তা নিয়ে এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























