এক্সপ্লোর
বিয়ের ৬ মাসের মধ্যে ভাড়াবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্বামীসহ ৩
বিয়ের ৬ মাসের মধ্যে ভাড়াবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্বামীসহ ৩। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার শিমুরালির নির্মল পল্লিতে। মৃতার নাম সুচিত্রা বিশ্বাস। গতবছরের ২১ জুলাই পাশের পাড়ার বাসিন্দা দেবাশিস বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন সুচিত্রা। অভিযোগ, প্রেমের বিয়ে মেনে নেয়নি দেবাশিসের পরিবার। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে সুচিত্রাকে গঞ্জনা দিতে শুরু করেন শ্বশুরবাড়ির সদস্যরা। মানসিক নির্যাতনও শুরু হয় বলে অভিযোগ। অশান্তির কারণে ২ মাস ধরে ভাড়াবাড়িতে থাকছিলেন ওই দম্পতি। মঙ্গলবার বিকেলে ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় বছর উনিশের সুচিত্রার ঝুলন্ত মৃতদেহ। চাকদা থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গতকাল রাতে স্বামী, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতার করে পুলিশ।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
খবর
জ্যোতিষ
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের

























