এক্সপ্লোর
নিরাপত্তারক্ষী ছুটিতে থাকার সুযোগ নিয়েই নদিয়ায় তৃণমূল বিধায়ক খুন, সন্দেহ পুলিশের,
বিধায়ক হিসাবে একজন নিরাপত্তারক্ষী পেতেন সত্যজিৎ বিশ্বাস। সেই নিরাপত্তারক্ষী গতকাল ছুটিতে ছিলেন। পুলিশের অনুমান, রীতিমতো পরিকল্পনা মাফিকই খুন করা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। বিধায়ক খুনে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাঁসখালি থানার পুলিশ ও সিআইডি। গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান সিআইডির গোয়েন্দারা। সঙ্গে ছিলেন নদিয়ার পুলিশ সুপার। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, অনুষ্ঠানের সঞ্চালয় ও আয়োজক যাঁরা ঘটনায় সময় মঞ্চে ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বিধায়কের পাশেই বসেছিলেন এক মহিলা। তদন্তে তাঁর বয়ানও খুবই গুরুত্বপূর্ণ। শনিবার সন্ধেয় হাঁসখালি থানার ফুলবাড়িতে সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেখানেই বিধায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। বিধায়ক খুনে সকাল থেকেই থমথমে হাঁসখালির ফুলবাড়ি। আজ হাঁসখালি যাবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও নদিয়ার তৃণমূলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। আগামীকাল হাঁসখালি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























