এক্সপ্লোর
উপ পুর প্রধানের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ, নদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
নদিয়ার বীরনগর পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উপ পুর প্রধানের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ পুর প্রধানের। তৃণমূল পরিচালিত বীরনগর পুরসভার পুর প্রধান পার্থকুমার চট্টোপাধ্যায়ের অভিযোগ, এলাকার রাস্তা, কমিউনিটি হল, শিশু উদ্যান, পানীয় জলের কল, স্টেডিয়াম সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে বাধা সৃষ্টি করছেন উপ পুর প্রধান গোবিন্দ পোদ্দার। এর জেরে ওই সমস্ত কাজে বরাদ্দ প্রায় সাড়ে ৬ কোটি টাকা ফেরত চলে গিয়েছে বলে অভিযোগ। পুর প্রধানের দাবি, এনিয়ে কাউন্সিলর ও সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। উপ পুর প্রধানকে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুর প্রধান। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে উপ পুর প্রধানের দাবি, প্রকল্পের কাজ পছন্দ না হলে, আপত্তি জানানো হয়। সেই কারণেই এই অভিযোগ তোলা হচ্ছে বলে তাঁর দাবি।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























