এক্সপ্লোর
বসিরহাটে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, নির্বাচনী তহবিলের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টার সায়ন্তন বসুর বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। নির্বাচনী তহবিলের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দলীয় প্রার্থী সায়ন্তন বসু সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে দেওয়ালে পোস্টার বিজেপি কর্মীদের। বসিরহাট শহরে বিজেপি কর্মীবৃন্দের নামে লাগানো পোস্টারে অভিযোগ তোলা হয়েছে, নির্বাচনী তহবিলের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু ও স্থানীয় বিজেপি নেতারা। বুথ কর্মীরা টাকা পাননি বলে অভিযোগ। সায়ন্তন বসু জানিয়েছেন, নির্বাচনী খরচ বাবদ পাওয়া টাকার হিসাব জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন ও গোটা ঘটনা তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপি জেলা সভাপতি গণেশ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
North 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























