এক্সপ্লোর
বনগাঁয় ডেঙ্গি আতঙ্ক, ৭৫ জন ভর্তি হাসপাতালে, মৃত ১, আশঙ্কাজনক ৫
উত্তর ২৪ পরগনার হাবড়া, দেগঙ্গার পর এবার বনগাঁয় ডেঙ্গি আতঙ্ক। ৭৫ জন ভর্তি হাসপাতালে। ১ জনের মৃত্যু। আশঙ্কাজনক ৫। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। হাবড়া, দেগঙ্গার পর বনগাঁতেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭৫ জন ডেঙ্গি আক্রান্ত হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ১ অগাস্ট বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় ঘোজা গ্রামের বাসিন্দা বিজলি সরকারের। ৯ দিন ধরে জ্বরে ভুগছিলেন বাহান্ন বছরের ওই প্রৌঢ়া। বনগাঁবাসীর অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে নামমাত্র ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। সেভাবে এলাকায় স্প্রে করা হচ্ছে না বলে অভিযোগ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
North 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























