এক্সপ্লোর
ন্যাজাটের ঘটনার সূত্রপাত কীভাবে, কীভাবেই বা খুন তৃণমূল কর্মী কাইয়ুম আলি, জানব
সকাল থেকে থমথমে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাট। গতকাল তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় দুই বিজেপি ও এক তৃণমূল কর্মীর। আহত বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে বাধে। চলে বোমাবাজি। গুলি। মৃত্যু হয় দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও তৃণমূল কর্মী কাইয়ুম আলির। তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, আরও ২ তৃণমূল কর্মী নিখোঁজ। বিজেপির দাবি, ঘটনার পর থেকে তাদেরও কয়েকজন কর্মীর খোঁজ মিলছে না। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ন্যাজাটের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Tags :
North 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























