এক্সপ্লোর
আজ মনুয়া কাণ্ডের রায়দান, রায় দেবে বারাসাতের চতুর্থ ফাস্ট ট্র্যাক কোর্ট
আজ উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের অনুপম সিংহ হত্যা মামলার রায়দান। বারাসাতের চতুর্থ ফাস্ট ট্র্যাক কোর্রায় ঘোষণা করবেন বিচারক। ২০১৭-র ২ মে, হৃদয়পুরের বাড়িতে খুন হন বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহ। তদন্তে নেমে অনুপমের স্ত্রী মনুয়া মজুমদারের সঙ্গে হাবড়া অশোকনগরের বাসিন্দা অজিত রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে পুলিশ। মনুয়ার মোবাইলের কললিস্ট খতিয়ে দেখে নিশ্চিত হন তদন্তকারীরা। খুনের ১৩ দিনের মাথায় মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা রুজু হয়। গ্রেফতারের ৮৬ দিন পর, ২০১৭-র ৯ অগাস্ট প্রথম চার্জশিট জমা পড়ে। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, প্রেমিক অজিতের সঙ্গে পরিকল্পনা করেই স্বামীকে খুন করেছেন মনুয়া। ২৩ মাস ধরে চলে মামলার শুনানি। ৩১ জন সাক্ষী সাক্ষ্য দেন। ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাক্ষ্যও গ্রহণ করা হয়। অবশেষে খুনের ঘটনার ২ বছর ২ মাস পর, আজ অনুপম সিংহ হত্যা মামলার রায়দান করতে চলেছে আদালত।
Tags :
North 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























