এক্সপ্লোর
দলীয় কর্মীদের মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে আমডাঙায় বিজেপির পথ অবরোধ
দলীয় কর্মীদের মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় বিজেপির পথ অবরোধ। শনিবার মরিচা গ্রাম পঞ্চায়েতের কুন্দপাড়ায় বিজেপি প্রভাবিত একটি ক্লাবে ভাঙচুর করা হয়। মারধর করা হয় বিজেপি কর্মীদের। বাঁচাতে গেলে এক বিজেপি কর্মীর স্ত্রী ও শিশুকন্যাও আক্রান্ত হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশ্বাস দেয় আমডাঙা থানার পুলিশ। ঘটনার পর দু’ দিন কেটে অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায়, আজ সকাল সাড়ে ১১টা থেকে আমডাঙার গাদামারা হাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা।
Tags :
North 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























