এক্সপ্লোর
উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত দুই পুলিশ কর্মী
উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি-বোমা। আহত দুই পুলিশ কর্মী। এঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। গতকাল রাতে ডাঙাপাড়া এলাকায় মহম্মদ সওদাগর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে যায় চোপড়া থানার পুলিশ। অভিযোগ, সেসময় ওই দুষ্কৃতীর আশ্রয়ে থাকা আরও কয়েকজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। ধারাল অস্ত্র দিয়ে এক পুলিশ কর্মীকে আঘাত করে বলে অভিযোগ। চোপড়া থানার এসআই প্রবীণ গুরুঙ্গ গুরুতর জখম হওয়ায় তাঁকে শিলিগুড়ির নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আরেক এসআই পিন্টু বর্মনের পেট ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে
Tags :
North DinajpurAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























