দেনার দায়ে আত্মঘাতী? পুরুলিয়া শহরে রেলগেটের কাছ থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতির মৃতদেহ
পুরুলিয়া শহরে রেলগেটের কাছ থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতির মৃতদেহ। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিশের। মৃত ৬২ বছরের সেফল কর্মকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাঁর স্ত্রী ৫২ বছরের বীণা কর্মকার স্কুলশিক্ষিকা। স্থানীয় সূত্রে খবর, লটারির টিকিট কাটার নেশা ছিল নাপিত পাড়ার বাসিন্দা ওই দম্পতির। তার জেরে সম্প্রতি দেনাগ্রস্ত হয়ে পড়েন তাঁরা। অবস্থা এমন দাঁড়ায়, বছরখানেক আগে নিজেদের বাড়ি বিক্রি করে দিয়ে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন ওই দম্পতি। গতকাল সন্ধেয় বাড়ি থেকে বের হন তাঁরা। রাতে আদ্রা-চান্ডিল শাখার কাটিং রেলগেটের কাছ থেকে যুগলের মৃতদেহ উদ্ধার হয়। দেনা হয়ে যাওয়ায় দম্পতি মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে অনুমান পুলিশের।
All Shows






























