এক্সপ্লোর
পুরুলিয়ার হুড়ায় দিদিকে বলো কর্মসূচি ঘিরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
পুরুলিয়ার হুড়ায় দিদিকে বলো কর্মসূচি ঘিরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একই দিনে পৃথকভাবে প্রচার শাসকদলের নেতাদের। জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠীকোন্দল। দিদিকে বলো কর্মসূচিতে গতকাল দলদলি গ্রামে যান মানবাজারের তৃণমূল বিধায়ক, আদিবাসী অনগ্রসর দফতরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। তাঁর সঙ্গে ছিলেন হুড়া ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো, তৃণমূল পরিচালিত দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী বাস্কে। মন্ত্রীর সামনেই প্রধানের বিরুদ্ধে অগণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের কাজ চালানোর অভিযোগ করেন দলেরই পঞ্চায়েত সদস্যা নমিতা মাহাতো। ওই কর্মসূচিতে যোগ না দিয়ে জনসংযোগ কর্মসূচিতে না গিয়ে পাশের গ্রাম ভাগাবাঁধে দিদিকে বলো কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের ব্লক সভাপতি শ্যামনারায়ণ মাহাতো। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেননি মন্ত্রী।
Tags :
PuruliaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























