জয়নগরে হামলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১১, তাজা বোমা উদ্ধার
ভরসন্ধ্যায় জয়নগরে শ্যুটআউট, আরও গ্রেফতার। সুপারি কিলার-সহ আরও ৬জন গ্রেফতার, ধৃত বেড়ে ১১। পাম্পের সিসিটিভির সূত্র ধরে জালে শ্যুটার মনিরুল।
ভরসন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, তৃণমূল নেতাসহ তিনজনের খুনের ঘটনায় তদন্তে সিআইডি। শ্যুটারসহ গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, ধৃত মনিরুল ইসলাম মোল্লাই গুলি চালায় বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। হামলার ঘটনায় কারা জড়িত, সে সম্পর্কে কোন নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। তদন্তের জন্য ঘটনাস্থলে গেছে সিআইডি-র টিম। জয়নগরের তৃণমূল বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব তৃণমূল সহ সভাপতি বিশ্বনাথ দাসের দাবি, এটি দুষ্কৃতী হামলার ঘটনা। যদিও যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা আঙুল তুলছেন সিপিএম ও এসইউসি-র দিকে। অভিযোগ অস্বীকার বিরোধীদের।
All Shows





























