এক্সপ্লোর
মথুরাপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, দুই দুষ্কৃতীর মৃত্যু,ঘটনায় গ্রেফতার ৭
এলাকা দখলের চেষ্টা, তোলাবাজি। বাধা দেওয়ায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ইমারতি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। এলাকায় বোমাবাজি। গুলিবিদ্ধ ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দুই দুষ্কৃতীর মৃতদেহ উদ্ধার। পুরনো শত্রুতা অথবা ব্যবসায়িক কারণে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় গ্রেফতার ৭। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় লালপুর এলাকায় নিজের দোকানে বসেছিলেন ইমারতি ব্যবসায়ী রমজান মোল্লা। অভিযোগ, সেসময় বাইক ও অটোয় চড়ে ৫-৬ জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ব্যবসায়ীর ডান হাতে গুলি লাগে। ঘটনাস্থলের কিছুটা দূরে মেলে ২ দুষ্কৃতীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, পালানোর সময়, বাইক থেকে পড়ে গিয়ে হাতে রাখা বোমা ফেটে একজনের মৃত্যু হয়। আরেক দুষ্কৃতীকে পিটিয়ে মারা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয়দের দাবি, নজরুল বৈদ্য নামে এক দুষ্কৃতী জেল থেকে বেরিয়ে এলাকা দখলের চেষ্টা করে। ব্যবসায়ীর কাছে তোলা চায় বলে অভিযোগ। তাতে বাধা দেওয়ায় হামলা বলে দাবি।
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার
বিজ্ঞান

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























